মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

ছক্কার ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রোববার (৮ই ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

রোববার মাঠে নামার আগে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ছক্কা সংখ্যা ছিল ১৯৭টি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। যেখানে সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

সবোর্চ্চ ছক্কার রেকর্ডটি আগে ছিল তামিম ইকবালের। ১৮৮টি ছক্কার মালিক এই ওপেনার। তামিম খেলেছেন ৪৪৮ ইনিংস। আর ৪৩০ ইনিংসে এই ২০০ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ।

আরো পড়ুন : ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও তামিমেরই। টেস্টে তার ছক্কা ৪১টি, ওয়ানডেতে ১০৩টি। মাহমুদউল্লাহর ছক্কা এই দুই সংস্করণে ২৪ ও ৯৯টি। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৭৭ ছক্কায় অনেকটা এগিয়ে গেছেন তিনি।

তিন সংস্করণ মিলিয়ে এই দুজনের পর সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছেন ১৭৩টি। ৪৯১ ইনিংসে ১৩৫ টি সাকিব আল হাসানের। ১১৯ ছক্কা মেরে রেকর্ডের পাঁচে লিটন কুমার দাস।

এস/ আই.কে.জে


মাহমুদউল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250