শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ইনার সার্কুলার সড়ক ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি' নামে নামকরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নামকরণ অনুমোদন করা হয়েছে। সোমবার (১০ই জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৮ সারির রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নতুন এই নামকরণ সম্পর্কিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে পররাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, গত ২৫শে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে 'রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার' প্রকল্পসহ ৪টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮ সারির বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা (ড্রেন), ১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ (ফুটপাত), ৩টি উড়াল সেতু (ভেহিকেল ওভারপাস), ৩টি পথচারী পারাপার সেতু (ওভারব্রিজ), দুই কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল (রিটেইনিং ওয়াল), তিনটি মসজিদ, ছয়টি যানবাহন বিরতির স্থান (বাস-বে) ও ছয়টি যাত্রীছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এসি/ আই.কে.জে/





ইনার সার্কুলার 'বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি'

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250