বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার *** রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা *** প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু *** চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই: আইনমন্ত্রী *** নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, রমজানে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর অফিস থেকে বের হয়ে চলে গেছেন সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সময়ে দুই বছরের মেয়াদে দায়িত্ব পাওয়া মাহবুব মোর্শেদ ‘মব তৈরি করে’ তাকে ‘অপসারণের’ জন্য চাপ তৈরির অভিযোগ আনেন।

বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ জানায়, নির্বাচনের আগেই তারা সংগঠিত হয়। নির্বাচনের কভারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সেই সময়ে তারা কোনো ধরনের পদক্ষেপে যাননি। নির্বাচন শেষে আজ তারা মিটিং করে সিদ্ধান্ত নেন, মাহবুব মোর্শেদের অধীনে কেউ কাজ করবেন না।

সবাই তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। সেই সিদ্ধান্ত তাকে জানানো হয়। সরকারের কাছেও এই সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। পরবর্তীতে মাহবুব মোর্শেদ অফিস থেকে বের হয়ে চলে যান। সেই সময় তাকে অফিসের গাড়ি নিতে দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে জানতে মাহবুব মোর্শেদকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। ক্ষুদেবার্তা পাঠালেও জবাব দেননি।

তবে, ফেসবুকে এক পোস্টে মাহবুব মোর্শেদ লিখেছেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?’

মাহবুব মোর্শেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250