শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী ১ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

বুধবার (২রা অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তি সূত্রে, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ পদত্যাগ করায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : বাকৃবিতে দুর্গাপূজায় ৫ দিন ছুটি

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমাকে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। বিগত দিনে আমরা যে বৈষম্য দেখেছি সেটি আর হতে দেওয়া হবে না। সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। নতুন দক্ষ উপাচার্যের নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।

আবির/ এস/কেবি

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250