সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। আজ সোমবার (৬ই অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বরকতউল্লা বলেন, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়া বৃহত্তর নোয়াখালীর সন্তান। আগামী দিনে দেশের সমৃদ্ধ অর্থনীতি নোয়াখালী অঞ্চল ঘিরে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সিনিয়র সচিব কে এম মোজাম্মেল হক। এ সময় বক্তারা বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণা করা অত্যন্ত যুক্তিসংগত ও সময়ের দাবি।

রাজধানী ঢাকা থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত জেলা নোয়াখালীকে কেন্দ্র করে একটি ‘প্রশাসনিক বিভাগ’ গঠন করা হলে নোয়াখালী–কেন্দ্রিক উপকূলীয় অঞ্চলটি একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিকাশ লাভ করবে।

আলোচকেরা বলেন, নোয়াখালীর দক্ষিণে রয়েছে ব্লু ইকোনমি তথা সুনীল অর্থনীতির বিশাল ভান্ডার। এই সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশ অর্থনীতিতে এক অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হবে। তাই এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার বিকল্প নেই।

বরকতউল্লা বুলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250