বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বেড়াতে গিয়ে ফুড পয়জনিং এড়াতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরম যতই হোক থেমে নেই ঘুরে বেড়ানো। প্রতিকূল আবহাওয়াতেও ভ্রমণপ্রেমীরা ছুটছেন এখানে সেখানে। তবে এই সময়ে বেড়াতে গেলে সবচেয়ে বড় যে বিপত্তিগুলি দেখা দিতে পারে তা হলো খাদ্যজনিত অসুস্থতায় আক্রান্ত হওয়া কিংবা ফুড পয়জনিং। যারা ভোজনরসিক তারা নতুন জায়গায় গিয়ে সেখানকার খাদ্যসংস্কৃতির স্বাদ নিতে চেষ্টা করে। এতে শরীর খারাপের ঝুঁকি বাড়ে। বেড়াতে গিয়ে খাবারে অনিয়ম করলে পেটের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে খাবারের ব্যাপারে সতর্ক থাকাই ভালো। তাই জেনে নিন  বেড়াতে গিয়ে ফুড পয়জনিং এড়াতে করণীয় সম্পর্কে-

এই সময় ফুড পয়জনিং এড়াতে যা করবেন- 

হোটেল বুকিংয়ের সময় সতর্ক থাকুন। অনলাইনে বুকিং করার আগে হোটেলটির রিভিউ দেখে নিন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কন্টিনেন্টাল খাওয়ার আগে সতর্ক থাকুন। যে খাবারগুলি সকাল থেকে বাফেটে থাকে সেগুলো সম্ভাব্য ব্যাকটেরিয়া দূষণের উচ্চ ঝুঁকিতে থাকতে পারে। 

কোন খাবার খাওয়া নিরাপদ  এবং আপনি কোনটি এড়িয়ে যেতে চান তা জানা গুরুত্বপূর্ণ। সাধারণত টেম্পারেচার কন্ট্রোল ও হাইজিনের কারণে এই সমস্যা বেশি হয়। ৪০-১৪০ ডিগ্রিতে তৈরি করা খাবার যখন ৩-৪ ঘন্টার বেশি সময় ধরে থাকে তখনই সেটি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সসেজ প্যাটিস, বেকন, স্ক্র্যাম্বলড ডিম, কুইচ বা অন্যান্য মাংস এবং ডিমের পণ্যগুলি ঠান্ডা খাওয়া ঠিক নয়। যেকোনও সালাদ খাওয়ার আগে দেখে নিতে হবে সেগুলো যেন ফ্রেশ তৈরি করা হয়। সালাদে বাঁধাকপি ও লেটুস এড়িয়ে চলুন। ফলের রসের ব্যাপারেও এ বিষয়টা খেয়াল রাখতে হবে। খাবার আগে কোনোভাবেই হাত ধুতে ভুলবেন না।

এস/আই.কে.জে/


টিপস ফুড পয়জনিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250