শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

মিউজিক ভিডিওতে বুবলীর সঙ্গে জীবন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

‘ময়না’ গানের ভিডিওর দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলা অরিজিনালস নামে নতুন প্রজেক্ট শুরু করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। এ প্রজেক্টের প্রথম গান ‘ময়না’ প্রকাশ পাবে ২৪শে জুলাই গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে। কোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে এ ড্যান্স নাম্বারের শুটিং হয়েছে। এ গানের মাধ্যমে প্রথমবার সিনেমার বাইরে এমন প্রজেক্টে দেখা যাবে বুবলীকে।

সিনেমার বাইরে কেন এমন একটি গানের মডেল হিসেবে যুক্ত হলেন বুবলী? এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা এই প্রথম। গানটি এতটাই পার্টি মুডের যে একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে কারণেই এ প্রজেক্টে যুক্ত হওয়া।’

জে.এস/

শবনম বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250