সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ইজতেমা উপলক্ষে চলবে ১৭টি বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৭টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে কেবল আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন।

মঙ্গলবার (২৩শে জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান। তিনি বলেন, শুধু ২রা ও ৯ই ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল-২টি ট্রেন চলাচল করবে। ৩রা ও ১০ই ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে স্পেশাল-১টি ট্রেন চলাচল করবে।

আরো পড়ুন: দেশে প্রথমবার হার্টের রিং পরালো রোবট

আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী রুটে ৫টি স্পেশাল ট্রেন; টঙ্গী-ঢাকা রুটে ৫টি স্পেশাল ট্রেন; টঙ্গী-ময়মনসিংহ রুটে ১টি স্পেশাল ট্রেন; টঙ্গী-টাঙ্গাইল রুটে ১টি স্পেশাল ট্রেন; ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২টি স্পেশাল ট্রেন চলাচল করবে।

এইচআ/ আই. কে. জে/  

বিশ্ব ইজতেমা বিশেষ ট্রেন রেলওয়ে মহাপরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250