বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

দেশে প্রথমবার হার্টের রিং পরালো রোবট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি রোবটিক এনজিওপ্লাস্টি (রোবট দিয়ে হার্টের রিং পরানো) যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রোববার (২১শে জানুয়ারি) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথমবারের মতো রোবটের মাধ্যমে নিখুঁতভাবে রিং পরানো হয়েছে।

হাসপাতালটির সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকারের নেতৃত্বে একটি বিশেষায়িত দল এ কার্যক্রম সম্পাদন করে। মঙ্গলবার (২৩শে জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রোবটিক এনজিওপ্লাস্টির নেতৃত্বদানকারী চিকিৎসক প্রদীপ কুমার কর্মকার। 

আরো পড়ুন: নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দৃঢ় প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১শে জানুয়ারি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দুজন হৃদরোগ আক্রান্ত রোগীর প্রধান ধমনিতে বিনামূল্যে রোবটিক পদ্ধতিতে রিং পরানো হয়। এ চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন ও কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন উল্লুবি। 

এইচআ/  আই.কে.জে

রোবট রোবটিক এনজিওপ্লাস্টি হৃদরোগ চিকিৎসা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250