বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

সুপার ওভারে রিশাদকে না নামানোর কারণ জানালেন সৌম্য

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি সিরিজের দুই ম্যাচেই ব্যাট হাতে শেষদিকে ঝড় তোলেন রিশাদ হোসেন। মঙ্গলবার (২১শে অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে তার ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসেই মূলত লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সুপার ওভারে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দেখা যায়নি রিশাদকে। যেটি অবাক করে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সৌম্য সরকার অবশ্য জানালেন, কোচ ও অধিনায়কের পরিকল্পনায় রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি।

কি সেই পরিকল্পনা? সৌম্যের মুখেই তা শোনা যাক, ‘এটা (রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না পাঠানো) কোচ আর অধিনায়কের সিদ্ধান্ত। পরিকল্পনার একটা অংশ বলা যায়। মূল ব্যাটারদের পাঠানোই তাদের ভাবনা ছিল।'

সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১১ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত ওপেনার সৌম্য ও সাইফ হাসানকে পাঠায় বাংলাদেশ। এরপর সৌম্য আউট হয়ে গেলে শেষ দুই বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। টপ-অর্ডারের তিন ব্যাটার মিলে আকিল হোসেনের ওভার থেকে নিতে পারেন মাত্র তিন রান। বাকি চার রান আসে নো বল, লেগ বাই ও দুটি ওয়াইড থেকে।

শেষ দুই বলের জন্য হলেও রিশাদ না ব্যাটিংয়ে না পাঠানোর পেছনে সৌম্যর ব্যাখা, ‘দেখুন এখানে বাঁহাতি স্পিনার বোলিং করছিল। তাই বাঁহাতি ব্যাটারকে খেলানোর চিন্তা করাই সবচেয়ে ভালো ব্যাপার ছিল। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে, বাঁহাতি ব্যাটারকে ব্যাটিংয়ে পাঠালে দলের জন্য ভালো হবে। এটি ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছিল।’

সৌম্য সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250