মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

ডি–ফ্যাবের আহ্বায়ক কমিটি গঠিত, আসাদ আহ্বায়ক ও সদস্যসচিব নাজমুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ই আগস্ট) গঠিত আহ্বায়ক কমিটিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের ফার্মাসিস্ট মো. আসাদুল্লাহ মিয়াকে আহ্বায়ক ও জাতীয় সংসদ সচিবালয়ের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট মো. নাজমুল হুদাকে সদস্যসচিব করা হয়েছে। 

ডি-ফ্যাবের কেন্দ্রীয় সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটি ৪১ সদস্য বিশিষ্ট। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। অন্যান্য উপদেষ্টার মধ্যে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবার–এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

ডি–ফ্যাবের আহ্বায়ক মো. আসাদুল্লাহ মিয়া ও সদস্যসচিব মো. নাজমুল হুদা এক যৌথ বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছেন। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ উপদেষ্টামণ্ডলীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তারা। 

বিবৃতিতে ডি–ফ্যাব আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, ‘আমরা সম্মিলিত পেশাজীবী পরিষদ, ড্যাব, এম-ট্যাব এবং পেশাজীবী সব সংগঠনসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের সাথে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে যুগপৎ আন্দোলন এবং সভা–সমাবেশে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি। সব পর্যায়ের ফার্মাসিস্ট, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আমরা।’

কমিটি গঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250