বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

প্রেমিকার মন পেতে ‘ভুয়া পুলিশ অফিসার’, কার্ড বানাতে গিয়ে ধরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

পুলিশ পরিচয়ে প্রেম আর সেই সম্পর্ককে পোক্ত করতে পুলিশের ভুয়া আইডি কার্ডের পরিকল্পনা ছিল নিখুঁত। কিন্তু আস্থা অর্জনের সেই কৌশল শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়; আইডি বানাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ‘পুলিশ অফিসার’ পরিচয়ধারী যুবক।

আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। আজ মঙ্গলবার রংপুর প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং প্রেস থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রেসক্লাব এলাকার আর টি প্রেসে গিয়ে সহকারী পুলিশ সুপারের (এএসপি) একটি আইডি কার্ড তৈরি করতে বলেন মোস্তাফিজুর। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকানের কর্মচারীরা বিষয়টি আশপাশে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি বেরিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জন করতে তিনি এই ভুয়া পরিচয় তৈরি করেন এবং সেটিকে বিশ্বাসযোগ্য করতে আইডি কার্ড বানাতে আসেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ঘটনার পর মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, তার মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুয়া পুলিশ অফিসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250