সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার এসপিকে বদলি-পদায়ন *** এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ, দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত চলছে *** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

দুধে পানি মেশানো আছে কি না যেভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই খেয়ে থাকেন দুধ। বাজারের সব দুধ যে একেবারে খাঁটি তা বলা যায় না। অনেক সময়ই দুধে ভেজাল মেশানোর অভিযোগ ওঠে। দুধে পানি তো হামেশাই মেশানো হয়। পাশাপাশি স্টার্চের মতো জিনিসও মেশায় অসাধু কারবারিরা। তাই চলুন জেনে নেওয়া যাক দুধে পানি মেশানো আছে কি না যেভাবে বুঝবেন-

ভারতের খাদ্য নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ট স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া বেশ কিছু উপায় প্রকাশ করেছে। যার মাধ্যমে আপনি বাড়িতেই দেখে নিতে পারবেন কিনে আনা দুধ কতটা খাঁটি।

দুধের বিশুদ্ধতা পরিমাপের জন্য অন্যতম উপায় হলো ওয়াটার অ্যাডালটেরেশন পরীক্ষা। এই পরীক্ষার জন্য একটি ঝকঝকে পাত্রে এক ফোঁটা দুধ ফেলে দিন। সেই দুধ যদি পুরোপুরি খাঁটি হয়, তাহলে পাত্রের গা বেয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে এবং দুধের দাগ পাত্রে পড়বে।

আরো পড়ুন : গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা

কিন্তু দুধে যদি পানি মেশানো থাকে, তাহলে তা দ্রুত গড়িয়ে যাবে এবং পাত্রের গায়ে দুধের দাগ পড়বে না। কারণ খাঁটি দুধের সান্দ্রতা ও পৃষ্ঠটান পানি মেশানো দুধের থেকে অনেক বেশি। সে জন্যই এই পার্থক্য লক্ষ্য করা যায়।

এটিও দুধে শর্করা মেশানো রয়েছে কি না, তা বোঝার একটি নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে ঘরে পরীক্ষা করার জন্য প্রথমে কয়েক (৪-৫) মিলিলিটার দুধ ফুটিয়ে নিন। তার পর তা ঠান্ডা হতে দিন। এর পর ২-৩ ফোঁটা আয়োডিন দ্রবণ দুধের ওপর ফেলে দিন।

দুধ যদি খাঁটি হয় তাহলে দুধের কোনও রং পরিবর্তিত হবে না। বা হলেও হালকা হলদে হতে পারে। কিন্তু দুধে যদি স্টার্চ মেশানো থাকে, তাহলে দুধের রং বদলে নীল হয়ে যাবে। এভাবে সহজেই আপনি বুঝতে পারবেন বাজার থেকে যে দুধ আপনি কিনে এসেছেন, তা খাঁটি না পানি মেশানো।

এস/ আই.কে.জে/


দুধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250