শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির তথ্য নেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন গণমাধ্যমকে বলেন, এ ভূমিকম্পের উৎপত্তি বঙ্গোপসাগরে। ঢাকা থেকে প্রায় ৫১০ কিলোমিটার দূরে। ফলে ঢাকা থেকে উপকূলের জেলাগুলোতে বেশি অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন : আট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা-সংলগ্ন বঙ্গোপসাগরই ভূমিকম্পের উৎসস্থল।

এস/ আই.কে.জে

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250