শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণীর কাণ্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘প্রতিবাদী আমলে যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কাঠামোর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা আসতে চান, বাংলাদেশে আমরা জুলাই প্রজন্ম বেঁচে থাকতে তা হতে দেব না। আবার যদি অবৈধ নির্বাচন হয় আবার জুলাই নেমে আসবে, আবার আবু সাঈদের উত্তরসূরিরা নেমে আসবে, ওসমান হাদির উত্তরসূরিরা নেমে আসবে, ইনশাআল্লাহ।’

আজ বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) শহীদ ওসমান হাদি চত্বরে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সবাইকে সাজাগ থাকতে হবে।’

এ সময় তিনি নানা স্লোগান দেন। এ সময় মঞ্চে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎই তিনি নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি দেন। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে ফের লাথি দেন। তাৎক্ষণিক সরে গিয়ে রক্ষা পান ওই নারী পুলিশ সদস্য।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা শ্রেণি-পেশার নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তবে ওই নারী সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

সাদিক কায়েম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250