সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘সংবিধান সংস্কারে গণভোট আয়োজনে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার (২৮শে অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেছেন, সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। এ বিষয়ে একই সঙ্গে অবিলম্বে আদেশ জারি করারও পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কিছুক্ষণ আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে। আজকের মধ্যে রাজনৈতিক দল— যারা এই প্রক্রিয়ার সঙ্গে যু্ক্ত ছিল, তাদের অবহিত করব।

আলী রীয়াজ বলেছেন, সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি। সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250