বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি

বিশ্বের প্রথম ক্যানসার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্যানসারে এখন আর কারো প্রাণ যাবে না! এমনই আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। ক্যানসারের সম্ভাব্য প্রতিষেধক আবিষ্কারের পর প্রথমবারের মতো তা পরীক্ষামূলকভাবে রোগীর দেহে প্রয়োগ করা শুরু করেছেন তারা।

গবেষকরা জানান, টিকাটি মূলত ফুসফুস ক্যানসারের রোগীদের জন্য বিশেষভাবে তৈরি। যাকে বলা হচ্ছে, এমআরএন টিকা। এর মধ্যে হাজার হাজার মানুষের জীবন রক্ষার ‘যুগান্তকারী’ সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন : বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা

গবেষণায় দেখা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্বে যত মানুষ মারা যায়, তার মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্তদের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ মারা যায় এই ব্যাধিতে।

গবেষকরা জানান, তারা পরীক্ষামূলকভাবে যে টিকা দিচ্ছেন, সেটি ক্যানসার কোষকে আক্রমণ করবে এবং এর ফিরে আসাও প্রতিরোধ করবে। বহুল আলোচিত এই টিকার নাম দেওয়া হয়েছে বিএনটি-ওয়ান ওয়ান সিক্স। এটি তৈরি করছে জার্মান ওষুধ প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।

গবেষকরা আরও জানান, এই টিকার লক্ষ্য, ক্যানসারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা।

এস/ আই.কে.জে/

ক্যানসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250