বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

উত্তরা গণভবনে আবারও বসতে পারে মন্ত্রিসভার বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরের উত্তরা গণভবনে আবারও মন্ত্রিপরিষদের সভার বৈঠক বসতে পারে। সেই লক্ষ্যে ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। মন্ত্রিপরিষদ সচিব উত্তরা গণভবন পরিদর্শনও করেছেন বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। 

বিভাগীয় কমিশনার গণমাধ্যমকে বলেন, এর আগেও উত্তরা গণভবনে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবারও উত্তরা গণভবনে মন্ত্রিপরিষদের‌ সভা হবে কিনা তা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, মন্ত্রিসভা আয়োজনকে লক্ষ্য রেখে গণভবনের ভেতরের অংশে সংস্কার করা হয়েছে। সম্প্রতি ডিসি সম্মেলনে বিষয়টি তোলা হয়েছিল। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই উত্তরা গণভবনে হবে মন্ত্রিসভার বৈঠক।

আরো পড়ুন: একদিনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন ১৭৯ বিজিপি সদস্য

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা গণমাধ্যমকে বলেন, এর আগেও একবার মাননীয় প্রধানমন্ত্রী উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে উত্তরা গণভবনে যেকোনো সময় মন্ত্রিসভার বৈঠক করতে পারেন।

আমরা গণভবনের সৌন্দর্য বর্ধনে কাজ করেছি। এই বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি। আমরাও প্রস্তুতি রেখেছি। নাটোরের জনপ্রতিনিধি এবং জনগণের আকাঙ্খা রয়েছে উত্তরা গণভবনে আবারও মন্ত্রিসভার বৈঠক হোক।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ৯ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে ‘উত্তরা গণভবন’ হিসেবে নামকরণ করেন।

এইচআ/

উত্তরা গণভবন মন্ত্রিসভার বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250