বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালি গমনেচ্ছুদের ভিসা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যেসব বাংলাদেশি কর্মীর ভিসা পেন্ডিং রয়েছে, তা শিগগিরই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই সুখবর দেন ইতালির রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত কাজের ভিসার জন্য অপেক্ষমানদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। তিনি উপদেষ্টাকে জানিয়েছেন, দূতাবাসের কর্মীদের ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: অক্টোবরেই চালু হতে পারে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

রাষ্ট্রদূত বাংলাদেশে ব্যবসার ব্যাপক সুযোগ তুলে ধরার মাধ্যমে ইতালিকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। রাষ্ট্রদূত উভয় দেশের জন্য পারস্পরিক আর্থ-সামাজিক সুবিধা অর্জনে ক্ষুদ্র ব্যবসা, শিল্প, চলচ্চিত্র নির্মাণ খাতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও শক্তিশালী অভিবাসনকে বাধাগ্রস্ত করে এমন সব অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান। উভয়পক্ষ নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে শিগগিরই একটি দ্বিপাক্ষিক অভিবাসন সংক্রান্ত কাঠামো গঠনের জন্য সম্মত হয়েছেন।

এসি/ আই.কে.জে/

ইতালি ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250