বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় সারাদেশে একযোগে ২৫ কোটি গাছের চারা রোপণের এক বড় কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এতে ‘কার্বন ট্রেডিং’ বা কার্বন বাণিজ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী মে মাস থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে।

আজ বুধবার (৪ঠা মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মন্ত্রী জানান, ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী মে মাস থেকে সারাদেশে একযোগে গাছের চারা লাগানো শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

জে.এস/

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250