সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘দোষ ড. ইউনূসের, তিনি চাপাচ্ছেন জাতির ঘাড়ে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজের দোষ জাতির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও টকশো তারকা মাহবুব কামাল। সেই সঙ্গে ‘পুরো দেশকে জালিয়াত’ বলে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেন তিনি। সম্প্রতি ইউটিউব চ্যানেলভিত্তিক একটি টকশোতে তিনি এমন মন্তব্য করেন। 

জাতিকে জালিয়াত বলে প্রধান উপদেষ্টার করা মন্তব্যের প্রসঙ্গে বিশিষ্ট কলামিস্ট মাহবুব কামাল বলেন, আমি একটা উদাহরণ দেব। বিডি হাবিবুল্লাহ সাহেবের ছেলে আমানুল্লাহ সাহেব; তিনি  বাসসের এমডি ছিলেন। তিনি এখনো বেঁচে আছেন, বয়স হয়তো ৯০ হবে। তাকে একবার সবাই এসে বললেন, আমানুল্লাহ ভাই আপনি বিএনপির নমিনেশন নেন। তো তিনি বললেন, আমাকে তো তাহলে বাসসের এমডি থেকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, তো সবাই বললেন, কেন আপনি আগে নমিনেশনটা পান, তারপর পদত্যাগ করেন। তখন আমানুল্লাহ সাহেব বললেন—না, না, এটা অনিয়ম হবে। আমি পদত্যাগ করে তারপর নমিনেশন চাইব।

মাহবুব কামাল বলেন, ‘তিনি পদত্যাগ করে নমিনেশন চাইলেন কিন্তু নমিনেশন তিনি পেলেন না। তিনি একসঙ্গে দুইটা হারালেন। তার এত বড় একটা চাকরি হারালেন, কিন্তু নমিনেশনটা পেলেন না। তাতে তার কোনো আফসোস নেই। আমি তার একটি ঘটনার উদাহরণ দেব।’ 

তিনি বলেন, ‘আমানুল্লাহ সাহেব একবার তার মেয়েসহ বরিশালে যাচ্ছেন। তো বিডি হাবিবুল্লাহর ছেলে হিসেবে লঞ্চের সবাই তাকে সেবাযত্ন করেছে। তিন চার দিন পরে তিনি যখন ঢাকায় ফিরছেন, তখন দুইটা ফুল টিকিট দিয়েছেন টিকিট চেকারকে। টিকিট চেকার বলেন, স্যার আপনি তো আপনার মেয়ের জন্য গতবার হাফ টিকিট দিলেন, আজকে ফুল টিকিট দিচ্ছেন যে। জবাবে আমানুল্লাহ বললেন, দেখো আমরা বাড়িতে গিয়েছিলাম, ওর জন্মদিন পালন করতে। কাল ওর ১২ বছর পূর্ণ হয়ে গেছে। এখন তো হাফ টিকিট চলবে না।’

মাহবুব কামাল বলেন, ‘এই আমানুল্লাহ সাহেব কি জালিয়াত? প্রধান উপদেষ্টার কাছে আমি প্রশ্ন রাখতেছি, এই আমানুল্লাহ সাহেব কি জালিয়াত? আপনি সমগ্র জাতিকে জালিয়াত বানিয়ে দিলেন!’ 

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করার প্রসঙ্গে মাহবুব কামাল বলেন, ‘আজকে আমাদের পাসপোর্টের যে অবমূল্যায়ন তার জন্য বর্তমান সরকার দায়ী। পাসপোর্টের এত অবমূল্যায়ন আগে ছিল না। আমরা কি বিদেশ যাইনি? আমরা তো সবুজ পাসপোর্ট নিয়ে অনেক দেশে গিয়েছি; কোথাও তো এভাবে আমাদের অপমানিত করেনি। এখন কেন ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে অনেক দেশ?’

তিনি আরো বলেন, ‘গত ১৬-১৭ মাসে সরকারের যে পারফরমেন্স সেই কারণে এটা হচ্ছে। আপনি নিজে দোষ করলেন আর সেই দোষ পুরো জাতির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এটা কিছু হইল?’ 

জ্যেষ্ঠ এই সাংবাদিক আরো বলেন, ‘তিন মাস আগে প্রধান উপদেষ্টা সংসদ ভবনের পাশে বক্তৃতায় বললেন, সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা বিশ্বস্ত। তিন মাসের মধ্যে বিশ্বস্ত কিভাবে জালিয়াত হয়ে গেল?’ 

মাহবুব কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250