সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় আড়াই মাস ধরে চেষ্টার পরও আল জাজিরার পক্ষে বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল বুধবার (২৮শে জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

জুলকারনাইন সায়ের পোস্টে বলেন, অনেকেই প্রশ্ন করেছেন এই যে, আল জাজিরা ইংরেজির 'বাংলাদেশ অ্যা ডেমোক্রেটিক টেস্ট' অনুষ্ঠানে কবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম‍্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি প্রচারিত হবে? 

তিনি বলেন, আপনাদের অবগতির জন্যে জানাচ্ছি যে, প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে আমাদের সাক্ষাৎকার দিয়েছেন শফিকুল আলম, জামায়াতে ইসলামীর পক্ষ হতে সংগঠনটির প্রধান ডা. শফিকুর রহমান শারীরিকভাবে অসুস্থ থাকা সত্বেও আমাদের সময় দিয়েছেন। এমনকি আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে সাক্ষাৎকার প্রদান করলেও বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণ আমাদের পক্ষে সম্ভব হয়নি। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার মনোনীত প্রতিনিধির সাক্ষাৎকার গ্রহণ নিশ্চিত করতে আল জাজিরার সময় লেগেছে প্রায় ১০ দিন, জামায়াত এর আমির শফিকুর রহমান আমাদের ৬ দিনের মধ্যেই তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন (যদিও শেষ সময় তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করছিলেন, তা সত্বেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন), সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ৭ দিনের নোটিশে আমাদের ইন্টারভিউ দিয়েছেন। 

জুলকারনাইন সায়ের লেখেন, কিন্তু প্রায় আড়াই মাস চেষ্টার পরও আল জাজিরার পক্ষে বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। তার পরিবর্তে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সময় দিয়েছেন। আমরা তার সাক্ষাৎকার গ্রহণ করেছি, যা আগামী ২রা ফেব্রুয়ারি ২০২৬, যুক্তরাজ্য সময় রাত ১০.৩০ মিনিটে আল জাজিরায় প্রচারিত হবে।

জুলকারনাইন সায়ের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250