শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

খাগড়াছড়িতে চলছে ২৪ ঘণ্টার অবরোধ, আটকা পর্যটকেরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকে ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। আজ শনিবার (২৭শে সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ রোববার (২৮শে সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

অবরোধকারীরা আজ সকালে আঞ্চলিক সড়ক ও অভ্যন্তরীণ সড়কে গাছের গুঁড়ি ফেলে চলাচলে বাধা সৃষ্টি করে। এতে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা খাগড়াছড়িগামী নৈশকোচ আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ সাধারণ যাত্রীরা। বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের পরিবহনও। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ দিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। জনজীবনের যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য আমরা মাঠে আছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়। শহরের চেঙ্গী স্কয়ারে আয়োজিত মহাসমাবেশ থেকেই অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জে.এস/

খাগড়াছড়ি অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250