বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক কাজের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। এ ঘটনায় শাহবাগ থানায় বাহিনীর পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মরত রুহুল আমিন মোল্লা। মামলায় আসামি করা হয়েছে ট্রাকচালক মো. বেল্লাল হোসেন ওরফে সুমন (৩৬) ও তার সহকারী ফরহাদ হোসেনকে (২০)।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বুধবার দিনগত রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার তথ্য পেয়ে ঘটনাস্থলে যান বাদী রুহুল আমিন। আগুন ছড়িয়ে পড়লে তিনি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে সাহায্য চান। এর প্রেক্ষিতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম আসে। এই টিমের টিমলিডার ছিলেন মো. হুমায়ুন কবির। তার নেতৃত্বে মিনিবাস গাড়ি ও স্পেশাল টিমের আটজন ফায়ার ফাইটারসহ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে যান।

অপারেশনাল কাজ চলার সময় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় গুলিস্থান জিরো পয়েন্ট থেকে কারওয়ান বাজারগামী একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ফায়ার ফাইটার নয়নকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়।

সহকর্মীরা নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উপস্থিত ছাত্র-জনতা ঘাতক ট্রাকের চালক বেলাল ও হেলপার ফরহাদকে ট্রাকসহ আটক করে ডিউটিরত থানা পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ফায়ার ফাইটার নয়নের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

ওআ/কেবি 

মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250