শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে বড় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ জয়ে সমতার পর তৃতীয় তথা শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। 

আজ সোমবার (১১ই নভেম্বর) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগে প্রথম দুই ম্যাচে যে দল আগে ব্যাট করেছে, তারাই সহজ জয় পেয়েছিল। 

কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি। 

আরো পড়ুন : কোটি টাকা বুঝে পেলো সাফজয়ী মেয়েরা

সিরিজ জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শান্তর জায়গায় দলে ফিরেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

এস/কেবি


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250