শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

জাতির পিতার স্মৃতিবিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী সোমবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর বাল্যবন্ধু শেখ শাহাদাৎ হোসেন। তার নিজ বাড়ি সংলগ্ন স্থানে বিদ্যালয়টি অবস্থিত।

প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিশু-শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত  গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করে সাজাবার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই এর কাজ শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, এ বিদ্যালয়ের শিশুরা বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার দীক্ষা গ্রহণ করবে। দেশ ও মানুষকে ভালোবাসবে। 

আরো পড়ুন: ২০শে মে পর্যন্ত বাড়ল এইচএসসির ফরম পূরণের সময়

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা। আর এ লক্ষ্য অর্জনে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিকসহ স্থানীয়, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এর আগে প্রতিমন্ত্রী টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসি/ আই.কে.জে/



জাতির পিতা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250