শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

আগস্টে বাংলাদেশে আসতে চাইছে না ভারত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ই আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে ওই মাসে ভারতের সফরটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার (৩০শে জুন) বোর্ড সভা শেষে সফরটা নিয়ে সংশয়ের কথা সরাসরি অস্বীকার করেননি। তিনি দাবি করেছেন, দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

বুলবুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে।’ আলোচনা হচ্ছে মানেই আগস্টে ভারতীয় দলের সফরের পাশে আপাতত প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে।

বুলবুল বললেন, ‘আলোচনা শেষ হয়ে যায়নি। পরের সুবিধাজনক উইন্ডোতে নিশ্চয়ই হবে।’ বিসিবির সভাপতি আশাবাদী, যখনই হোক, সফরটা সফলভাবে হবে। বুলবুল বললেন, ‘তারা খুব পেশাদার ও সহযোগিতাপূর্ণ। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আমাদের যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।’

মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের। জানা গেছে, তিনদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড পরের কোনো উইন্ডোতে ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে।

এখন ভারতের সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় বিসিসিআই। শুধু ক্রিকেট নয়, ফুটবল টুর্নামেন্ট খেলতেও জুলাইয়ে বাংলাদেশে আসছে না ভারতীয় মেয়েদের দল।

বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বিপিএল হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে বিসিবির। বিপিএল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটিতে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ভারতীয় ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250