শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জন্মদিন উপলক্ষে ২৬ বছর পর টিভি অনুষ্ঠানে শবনম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

শবনম। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

আজ ১৭ই আগস্ট, রোববার ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।

আবদুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় এ অনুষ্ঠানে শবনম বলেছেন তার স্মৃতিময় জীবনের নানা কথা। প্রচারিত হবে আজ রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ও চ্যানেল আই অনলাইনেও দেখা যাবে অনুষ্ঠানটি।

শবনম বলেন, ‘আম্মাজান সিনেমা করার পর আর কোনো অনুষ্ঠানে যাইনি। এই প্রথম কোনো টেলিভিশন শোতে অংশ নিয়েছি। এত বছর পর চ্যানেল আইয়ের অনুষ্ঠানে যাওয়া হলো। খুব ভালো লেগেছে।’

১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করেন শবনম। এর আগে এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র ‘চান্দা’য় অভিনয় করে পুরো পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন। ষাট থেকে আশি—দীর্ঘ তিন দশক ধরে টানা অভিনয় করে নায়িকা খ্যাতি ধরে রেখেছিলেন তিনি।

‘এ দেশ তোমার আমার’, ‘হারানো দিন’, ‘আমার সংসার’, ‘কখনো আসেনি’, ‘চোর’, ‘জোয়ার ভাটা’, ‘জুলি’, ‘নবারুণ’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সন্ধি’, ‘রাজধানীর বুকে’, ‘সহধর্মিণী’সহ বাংলা-উর্দু মিলিয়ে ১৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম।

সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করেন শবনম। এরপর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। শবনমের মনে এখনো দাগ কেটে আছে আম্মাজান সিনেমা এবং নায়ক মান্না।

শবনম বলেন, ‘মান্না একজন ভালো আর্টিস্ট ছিল। ব্যক্তি মান্নাও দারুণ মানুষ ছিল। অনেক মিস করি মান্নাকে। একটাই সিনেমা করেছি তার সঙ্গে। কিন্তু আমার মনে হয়, আম্মাজানের জন্যই ও জন্ম নিয়েছিল। ও খুব জলদি আমাদের ছেড়ে চলে গেছে। ওর চলে যাওয়াতে সে সময় আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ হয়ে গিয়েছিল।’

অভিনেত্রী শবনম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250