শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

আনু মুহাম্মদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আনু মুহাম্মদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে  জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (২১শে এপ্রিল) চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আনু মুহাম্মদের দুই পায়ের পাতা ও আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (২২শে এপ্রিল) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মোহাম্মদকে স্থানান্তর করা হয়। এরপর এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

আরো পড়ুন: ট্রেন দুর্ঘটনায় পায়ের আঙুল হারালেন আনু মুহাম্মদ

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি উনাকে সবকিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে উনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ যা করা যায় তা করার নির্দেশ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের মেডিক্যাল বোর্ড হবে। যা সিদ্ধান্ত হবে আমরা উনাকে জানাবো। 

তিনি আরও বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আনু মুহাম্মদ যেন উনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার আমরা করবো। আমরা কিছু পরীক্ষা করবো দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেবো।

রোববার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, আনু মুহাম্মদ দুই পায়ের পাতায় আঘাত পেয়েছেন। বিশেষ করে আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আঙুলগুলো রাখা যাবে কিনা তা বলা যাচ্ছে না। আমরা আমাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

আনু মুহাম্মদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।

এইচআ/ 

চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনু মুহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250