বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দীপিকা ও রণবীরের সেই ভিডিও ক্লিপ ভাইরাল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কখনো সম্পর্কের জল্পনা, কখনো ওপেন সিক্রেট প্রেম, একাধিকবার তার ব্যক্তিজীবন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে দীপিকা পাড়ুকোন। প্রেমে বিচ্ছেদ থেকে শুরু করে বিয়ে, সবটাতেই অভিনেত্রী লাইম লাইটে। 

যদিও তারকাদের ক্ষেত্রে কোনো বিষয়ে গোপনীয়তা বজায় রাখা একপ্রকার কঠিন বিষয়। বিচ্ছেদ, ভাঙন, নতুন সম্পর্কের হাতছানি, প্রতিটা মানুষের জীবনেই ভীষণ স্বাভাবিক অধ্যায়। ফলে তালিকা থেকে বাদ পড়েননি দীপিকাও। তবে হঠাৎ এমন কী হলো যে নেটদুনিয়ায় রোষের মুখে পড়তে হলো অভিনেত্রীকে?

রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়েছিল এই জুটির। তখন রণবীর কাপুরের জীবনে ক্যাটরিনা কাইফের ছায়া। তার সঙ্গেই প্রেমে দিয়েছিলেন ডুব। তবে সমীকরণ পাল্টে যেতে দেখা যায় তামাশা ছবি মুক্তির পর। 

তামাশা সেটে আবারও কাছাকাছি এসেছিলেন রণবীর ও দীপিকা। সেই ছবির প্রচারের সময় দীপিকা ও রণবীরের মাঝে যে সমীকরণ নজরে এসেছিল, তারই এক ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরো পড়ুন: রাই শ্রীবাস্তব থেকে যে ভাবে ‘বচ্চন’ হলেন অমিতাভ

যেখানে দেখা দিয়েছিল, কখনো রণবীরের মাথায় হাত বোলাচ্ছেন দীপিকা, কখনো আবার রণবীরের হাতে চুমু খাচ্ছেন। কিন্তু কেন? তখন তো রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ? 

এখানেই শেষ নয়, তখন দীপিকা পাড়ুকোনও সম্ভাব্য সম্পর্কে ছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। অনেকেই রণবীর সিংয়ের খারাপ লাগার কথাও তুলে ধরলেন। 

শেষ এখানেই নয়, পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে ঠিক সেই সময়ই সম্পর্ক খারাপ হতে দেখা যায় ক্যাটরিনার। এর কারণ হিসেবেও দীপিকাকেই বর্তমানে দায়ী করছে নেটপাড়া।

এসি/আই.কে.জে


রণবীর দীপিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250