বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

রাই শ্রীবাস্তব থেকে যে ভাবে ‘বচ্চন’ হলেন অমিতাভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড শাহেনশাহর আসল নাম অমিতাভ বচ্চন নয়। ‘বচ্চন’ তার পদবীও নয়। অমিতাভ বচ্চনের আসল নাম কি জানেন? অনেকেই হয়তো জানেন না, তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তার বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব। তাহলে বচ্চন পদবী এলো কোথা থেকে?

তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে। কবি হরিবংশ রাইকে এই পদবী কি কেউ প্রদান করেছিলেন? একেবারেই না। অমিতাভ বলেছিলেন, “আমার বাবা এক কবি, এক নামকরা লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি এবং শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবীই ব্যবহার করেন।

আরো পড়ুন: ‘গ্রিন কার্ড’ নিয়ে যে সুখবর দিলেন কাজী মারুফ

বচ্চন পদবী একমাত্র রয়েছে বচ্চন পরিবারের কাছেই। কেন না, সেটি কোনো বচ্চন পদবী নয়। এর কারণ, বচ্চন কোনো পদবী নয়, সেটি একটি ছদ্মনাম। এটি হিন্দি ভাষার কবি-লেখক হরিবংশ রাই বচ্চনের ছদ্মনাম। ছেলের দেখাদেখি বচ্চনকে পদবী হিসেবে গ্রহণ করে হরিবংশও শ্রীবাস্তব থেকে বচ্চন হয়েছিলেন। হয়ে উঠেছিলেন হরিবংশ রাই বচ্চন।

এসি/

রাই শ্রীবাস্তব ‘বচ্চন’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250