মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

ইউআইইউ'র শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

রাজধানীর নতুনবাজার এলাকায় আজ শনিবার (২১শে জুন) সকাল থেকে সড়কে অবস্থান নেন ইউআইইউর আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে। ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ভাটারা থানার একজন পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (২১শে জুন) রাত ৮টার দিকে শিক্ষার্থী প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও পুলিশ প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রায় ৯ ঘণ্টা অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাজধানীর নতুনবাজার এলাকার সড়ক ছাড়েন ইউআইইউর আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাত ৮টার মধ্যে তাদের দাবি পূরণের আলটিমেটাম দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর শিক্ষার্থী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠকে বসে। বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে বহিস্কৃত সব শিক্ষার্থীদের বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হককে প্রত্যাহার করা হয়েছে।

আজ রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থী প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বসে সমাধান করা হয়েছে। সবাইকে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ রাখতে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ বলেন, শিক্ষাথীদের দাবির পরিপ্রেক্ষিতে সব শিক্ষাথীর স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া শিক্ষার্থীদের দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250