মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি: হিরো আলম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠের প্রচারণা। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে, যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এবার এ নিয়ে মন্তব্য করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 

ইসির এই নিষেধাজ্ঞার পর সোমবার (৯ই ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, ‘ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে না-এ কেমন কথা? আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি?’ তার এই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেন। 

তবে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

প্রসঙ্গত, এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম নিজেও এমপি প্রার্থী হয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও পরে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। 

জে.এস/

হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250