রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

মৃত্যুর পর নিজ দলের কোনো নেতা যেন তার জানাজায় অংশ না নেন—এমন আহ্বান জানিয়ে আবেগঘন একটি বার্তা ফেসবুক পোস্ট করেছেন বিএনপির পদ না পাওয়া এক নেতা। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টদাতা আব্দুল্লাহ আল সাফি লিপন জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকার বাসিন্দা। তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুমের চাচাতো ভাই। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ‘কিছু কথা’ শিরোনামে দেওয়া পোস্টে লিপন লিখেছেন, তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, কিয়ামত উল্লাহ (কেইউ) কলেজছাত্র সংসদের নির্বাচিত জিএস, যুবদলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সদস্যসচিব এবং জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ১৮টি মামলার আসামি হয়েছেন এবং নানা নির্যাতনের শিকার হলেও দলে তার যথাযথ মূল্যায়ন হয়নি। তিনি আরও অভিযোগ করেন, সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের আত্মীয় হওয়ায় তাকে দলীয়ভাবে মূল্যায়ন করা হয়নি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমি অনেক অসুস্থ। আমার কিছু হলে বিএনপির কোনো নেতা আমার জানাজায় যেন না থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল সাফি লিপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তার চাচাতো ভাই আবদুল কাইয়ুম। সে সময় তার পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন লিপন।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন তিনি। অতীতে ছাত্রদল, যুবদল, পৌর বিএনপি ও জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি কোনো সাংগঠনিক পদে নেই। দলীয় পদ না পাওয়া এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়ন না হওয়ার ক্ষোভ থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দিয়েছেন বলে স্থানীয় নেতা-কর্মীদের ধারণা।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, ‘লিপন বর্তমানে দলের কোনো পদে আছেন কি না, এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। তিনি অসুস্থ কি না, সেটিও আমার জানা নেই। তার ফেসবুক পোস্টের বিষয়ে লোকমুখে শুনেছি, তবে পোস্টটি এখনো পড়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। তার সুস্থতা কামনা করছি।’

ফেসবুক পোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250