সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

কোন যোগ্যতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। গতকাল বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ প্রশ্ন তুলেছেন।

জাহেদ উর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর প্রধান নেতা জাতির উদ্দেশে ভাষণ দেয়। এটা আমাদের রেওয়াজ। যখন সত্যিকার অর্থে নির্বাচন হতো, তখন এই ঘটনাটা ঘটতো এবং সেটা বিটিভিতে দেখানো হতো, যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়। আমরা এর মধ্যে খবর পেয়ে গেছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির শফিকুর রহমান ৯ তারিখ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

তিনি বলেন, 'বিষয় সেটা না, বিষয় হচ্ছে নাহিদ ইসলামও জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যেটার স্লট এখনো পাওয়া যায়নি। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ভাষণ দিতে দেওয়া হবে। কিন্তু সেটা কবে এখনো নির্ধারিত না। আমরা এই প্রশ্ন সুস্পষ্টভাবে করতে চাই, নাহিদ ইসলাম কিভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যোগ্য হয়ে উঠলেন?’

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা জানি যে নাহিদ ইসলামের দল এনসিপি জামায়াত জোটে আছে। সেই জোটের প্রধান নেতা ড. শফিকুর রহমান ভাষণ দেবেন, এটাই হয়। আগেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে দুই প্রধান জাতির উদ্দেশে ভাষণ দিতেন। এখনো তারেক রহমান এবং শফিকুর রহমান দেবেন; এটাই হওয়ার কথা।’

তিনি আরও বলেন, 'আমরা একটা বিষয় খেয়াল করেছি, ড. মুহাম্মদ ইউনূসের এই যে স্টুডেন্টরা আছেন; তাদের প্রতি সিরিয়াস বায়াসড আছে। এটা দেখেছি তিনটা প্রধান দল হিসেবে যখন ডাকা হতো, তখন এনসিপিকে ডাকা হতো; নাহিদ ইসলাম যেতেন বা অন্য নেতারা যেতেন। সেটাকে আমরা তখন পর্যন্ত ছাড় দিচ্ছিলাম। কারণ, তখনো একটা ইনডিপেনডেন্ট অ্যাটিটিউড রেখেছিল দলটা, শক্তি-সাইজ কতটুকু এটা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন আছে।'

তার মতে, 'কিন্তু এখন এই প্রশ্ন আমরা আসলেই করব, এনসিপি এখন কোনো ইনডিপেনডেন্ট দল না, তো সেই কারণে এখন তো কোনো প্রশ্নই আসে না তাকে জাতির উদ্দেশে ভাষণের সুযোগ দেওয়ার। আমি সত্যিই মনে করেছিলাম, ড. ইউনূস এদের প্রতি বায়াসড থাকলেও নির্বাচনের সময়গুলোতে অন্তত তিনি এতটা নিচে নামবেন না। যাই হোক আমি সত্যিই চাইব; ড. ইউনূস তার এই মানসিকতা থেকে বেরিয়ে আসবেন।’

জাহেদ উর রহমান বলেন, ‘ড. ইউনূস এমন একটা দায়িত্বে আছেন, যেখান থেকে সবাইকে তার সমান দৃষ্টিতে দেখা দরকার। এখন একটি নির্দিষ্ট দলকে যদি এসব সুবিধা দিতে থাকেন প্রশ্ন আরো বেশি করে তৈরি হবে। সরকারকে এখনই থামতে হবে এবং আমি মনে করি নাহিদ ইসলামকে কোনোভাবেই বিটিভিতে ভাষণ দিতে দেওয়া যাবে না।’

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250