বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

আজ সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বিপৎসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। আজ বুধবার (১৩ই আগস্ট) সকাল ৯টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে তিস্তায় পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। টানা পানি ওঠা-নামার ফলে তিস্তার দুই তীরের জেলা নীলফামারী ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী এলাকায় হাজার হাজার পরিবার আবারও পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে নিচু এলাকার শত শত হেক্টর আমন ও সবজি খেত পানির নিচে তলিয়ে গেছে। নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

তিস্তা ব্যারাজে দায়িত্বরত পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, উজানের ঢলে পানির প্রবাহ বাড়ছে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাউবো ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিস্তা নদীপারের মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীতীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। এ অবস্থা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে, এরপর পরিস্থিতির উন্নতি হতে পারে। আমরা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ও এলাকাগুলো পর্যবেক্ষণ করছি।

জে.এস/

তিস্তা নদী বৃষ্টিপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250