রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে’ বলা কবিরাজ ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থই থেকে যাবে, এমন ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ করেন কবিরাজ মিন্টু মিয়া। ওই নারী মামলা করলে আত্মগোপনে যান কবিরাজ। অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মিন্টু মিয়া। রোববার (১০ই আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, রংপুর হাজিরহাট কানপাড়া এলাকার কবিরাজ মিন্টু মাঝেমধ্যে চিকিৎসার জন্য ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন। তিনি দৃষ্টিহীন ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতে থাকেন।

গত ১লা জুলাই দুপুরে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন মিন্টু। ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮ই আগস্ট রংপুর মহানগরীর হাজিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।

র‍্যাব-১৩-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মামলার পর থেকে মিন্টু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজিরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মিন্টুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

জে.এস/

গ্রেপ্তার রংপুর ধর্ষণ মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250