মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

জ্বর-জ্বর ভাব দূর করতে খেতে পারেন এই ফল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

জ্বর ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী একটি ফল আনারস। এতে প্রচুর ক্যালরি আছে, যা আমাদের শক্তি জোগায়। প্রোটিন খাবার এ ফলটি ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়।  

আনারস টাটকা খাওয়াই ভালো। গরম ও ঠাণ্ডার জ্বর, জ্বর-জ্বর ভাব দূর করতে আনারস খেতে পারেন। এতে ব্যথা দূরকারী উপাদান। আনারস কৃমিনাশক। কৃমি দূর করার জন্য খালি পেটে আনারস খাওয়া উচিত।

দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। ফলে শিরা-ধমনির (রক্তবাহী নালি) দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে।  

হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে।

আরো পড়ুন : লিভারের সুস্থতা ও হাই প্রেশার কমানোতেও কার্যকারী এই সবজি

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। জিহ্বা, তালু, দাঁত, মাড়ির যেকোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে আনারস।  

এছাড়া আনারসে খনিজ লবণ ম্যাঙ্গানিজ থাকে, যা দাঁত, হাড়, চুলকে করে শক্তিশালী।  

গবেষণা করে দেখা গেছে, নিয়মিত আনারস খান এমন ব্যক্তিদের ঠাণ্ডা লাগা, গলা ব্যথা, সাইনোসাইটিস জাতীয় অসুখগুলো কম হয়।  

রূপলাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে। দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ-সবল ও নিরাময় রাখার জন্য আনারসকে একটি অতুলনীয় এবং কার্যকরী ফল বলা চলে।

এস/ আই.কে.জে/ 

আনারস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250