শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

কঠোর নিরাপত্তা বলয়ে খালেদা জিয়ার জানাজাস্থল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও ‎সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জানাজাস্থলে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমও মোতায়েন রয়েছে।

‎আজ বুধবার (৩১শে ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় এ দৃশ্য দেখা যায়। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশমুখে তল্লাশির পাশাপাশি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ডিএমপি ৩৪২ জন ও এপিবিএন ৩৬৩ জন পুলিশ সদস্য এবং ১টি সোয়াট টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৪০০ জন বিজিবি সদস্য, পোশাক পরিহিত ৮১০ জন র‍্যাব সদস্য, ৬০০ আনসার সদস্য, ৬০০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য ও ২৪ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নামাজে জানাজায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্টের পাশাপাশি বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’

জে.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250