মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

শরীরে মেদ নাকি পানি জমছে, যে লক্ষণে বুঝবেন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

হঠাৎ করেই শরীরের ওজন বেড়ে গিয়েছে। কিন্তু এর কারণ কি শুধুই মেদ? অনেকেই হয়তো জানেন না, শরীরে অতিরিক্ত তরল বা ফ্লুইড জমার কারণেও দেহের ওজন বেড়ে যায়। এক্ষেত্রে মুখ, চোখের কোল, হাত-পা, পায়ের পাতা ফুলতে শুরু করে। চিকিৎসা পরিভাষায় যাকে ইডিমা বা ওয়াটার রিটেনশনও বলা হয়। এই ওয়াটার রিটেনশন কিন্তু অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে।

কিডনি-লিভার সঠিকভাবে কাজ না করলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে আরও কয়েকটি কারণে শরীরে পানি জমতে পারে। জেনে নিন কী কী-

আরো পড়ুন : যেসব লক্ষণ চিনিয়ে দেবে কোলন ক্যানসার

ভিটামিন বি ৬ এর ঘাটতি

অনেকেই হয়তো জানেন না, শরীরে জমা অতিরিক্ত ফ্লুইড, সোডিয়াম শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ভিটামিন বি ৬। শরীরে এই ভিটামিনের অভাব হলে দূষিত তরল জমতে শুরু করে। তাই রোজকার ডায়েটে এমন খাবার রাখার চেষ্টা করতে হবে, যেগুলো ভিটামিন বি ৬ সমৃদ্ধ।

অতিরিক্ত লবণের ব্যবহার

রান্নায় লবণ যেমনই হোক, প্রতিবার খাওয়ার পাতে লবণ রাখেন অনেকেই। তবে প্রয়োজনের চেয়ে বেশি লবণ খাওয়ার অভ্যাস কিন্তু শরীরে ফ্লুইড বা তরলের পরিমাণ বাড়িয়ে তোলে। যার ফলে শরীরে পানি জমে। পায়ের পাতায় পানি জমে পা ফুলে যায়।

শরীরচর্চার অভাব

সামগ্রিক সুস্থতার জন্য শরীরচর্চা করা প্রয়োজন। রক্ত সঞ্চালন ভালো রাখা থেকে পেশি সচল রাখা অথবা লিম্ফোটিক ড্রেনেজ সব কিছুতেই সাহায্য করে শরীরচর্চা। এর ফলে শরীরে ফ্লুইড জমতে পারে না।

সূত্র: হেলথলাইন

এস/  আই.কে.জে


ওজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250