শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিকের সঙ্গে সম্পর্কে যেতে দ্বিধায় ছিলেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মিস ওয়ার্ল্ড খেতাব জিতে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। বেশ লম্বা সময় পরিশ্রম করে বলিউডে জায়গা করে নিতে হয়েছে তাকে।এরপর তিনি হলিউডের রাস্তায় পা রাখেন। বর্তমানে তিনি হলিউডেই সিরিজ-সিনেমা নিয়ে ব্যস্ত।

বিয়ের আগে এই অভিনেত্রী বেশ কয়েকবার সম্পর্কে জড়ালেও বিভিন্ন কারণে স্থায়ী হয়নি সেই সম্পর্কগুলো। এ নিয়ে তিনি এর আগে গণমাধ্যমের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বরফি’ খ্যাত অভিনেত্রী তার নিজের বিয়ে এবং অতীতের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, তিনি আগের সম্পর্কগুলো থেকে কষ্ট পেয়েছিলেন। কারণ তার সাবেক প্রেমিকরা তার সাথে অসততা করেছিলেন। এ কারণে বিয়ের আগে তিনি স্বামী নিক জোনাসের মধ্যে বিশেষ কিছু গুণাবলী খোঁজেন।  

হার্পারস বাজারের সাথে কথা বলার সময় প্রিয়াঙ্কা জানান, স্বামী নিক জোনাসের সঙ্গে বিয়ে করার আগে তিনি সন্দিহান ছিলেন এ কারণে যে, তার মনে হয়েছিল, এখনও সংসার করার জন্য প্রস্তুত নন তিনি।

সেসময় নিকের বয়স ছিল ২৫, অন্যদিকে প্রিয়াঙ্কার বয়স ছিল ৩৫। অর্থাৎ ১০ বছরের বয়সের ব্যবধান তাদের মধ্যে। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এমন একজনের সাথে থাকতে চেয়েছিলাম যে পরিবার চায়। নিকের বয়স ছিল ২৫ এবং আমার বয়স ছিল ৩৫। তাই আমি ধরে নিয়েছিলাম যে, সে এখনই বিয়ে করবে না, অন্তত শিগগিরই নয়।’

আরও পড়ুন: রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে : শ্রীলেখা

প্রিয়াঙ্কা মনে করেন যে, তার ভবিষ্যৎ স্বামীর পাঁচটি গুণ তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। যার মধ্যে সততা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি ব্যাখ্যা করেছেন, ‘প্রথমটি ছিল সততা। কারণ আমার আগের কিছু সম্পর্কের সময় আমি অসততার মুখোমুখি হয়েছিলাম। দ্বিতীয়টি ছিল, তাকে পরিবারের মূল্য বুঝতে হবে। তৃতীয়, আমার পেশাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ আমি আমার পেশাকে খুব গুরুত্ব সহকারে নিই। চতুর্থ, আমি এমন একজনকে চেয়েছিলাম যিনি সৃজনশীল এবং আমার সাথে বড় স্বপ্ন দেখার শক্তি রাখেন। এবং পঞ্চম, আমি এমন একজনকে চেয়েছিলাম যার আমার মতোই উদ্যম এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেছিলেন যে, নিকের যদি এই পাঁচটি গুণ না থাকতো, তবে তিনি তাকে বিয়ে করতেন না।

এসি /কেবি

নিক-প্রিয়াঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250