শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে স্বাধীন খসরু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

স্বাধীন খসরু। ছবি: সংগৃহীত

এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও স্বাধীন খসরুর সেই মন্তব্য মেনে নিতে পারছেন না। অনেকে অভিনয়শিল্পী সংঘ থেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন স্বাধীন খসরু। সেখান থেকে নিয়মিত নানা বিষয় নিয়ে ফেসবুকে কথা বলেন। গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) বাংলাদেশ সময় মধ্যরাতে এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করেন। এরপরেই শুরু হয় সমালোচনার ঝড়।

স্বাধীন খসরুর সমালোচনা করে পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার, হিমে হাফিজ, অভিনেত্রী এলিনা শাম্মী, নির্মাতা অরণ্য আনোয়ার, রাশিদ পলাশ, সাজিন আহমেদ বাবুসহ অনেকে। তারা অভিনয়শিল্পী সংঘের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন স্বাধীন খসরুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, স্বাধীন খসরু অভিনয়শিল্পী সংঘের সদস্য নন।

রাশেদ মামুন অপু বলেন, ‘তার (স্বাধীন খসরু) ভিডিও আমার নজরে এসেছে। এমন মন্তব্য কোনো অভিনয়শিল্পীর হতে পারে না। শুধু অভিনেতা নয়, কোনো মানুষের কাছেই এমন কথা কাম্য নয়। তিনি আমাদের শিল্পী সংঘের সদস্য নন। তাই সংগঠনের বাইরের কারও ব্যক্তিগত মন্তব্যের দায় শিল্পী সংঘ নেবে না। এর দায় তাকেই নিতে হবে।’

স্বাধীন খসরুর এমন মন্তব্যের সমালোচনা করে রাশেদ মামুন অপু ফেসবুকে লিখেছেন, ‘এখনো ৯৯.৬ শতাংশ শিল্পী এইখানে এই দেশে বাস করছি, জীবিকার জন্য সংগ্রাম করে চলেছি। কেউ না বললেও একটা দায়বদ্ধতা চেপে বসে। এই দায়বদ্ধতার জায়গা থেকে কেউ যদি বেরিয়ে যেতে চান, তবে প্লিজ ঘোষণা দিয়ে বেরিয়ে যান। আপনার নতুন পরিচয়ে আপনি ভালো থাকেন, আমাদেরও ভালো থাকার চেষ্টা করতে দেন।’

অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না। যারা এমন করেন, তারা বোধসম্পন্ন মানুষই না! অভিনেতা হিসেবে পরিমিতিবোধ থাকা জরুরি। কথায় পরিমিত ও সংযত হন। আপনি আমাদের দেখা স্বাধীন খসরু নন, আপনি অশ্লীল খসরু।’

জে.এস/

স্বাধীন খসরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250