রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

ঢাকা-পঞ্চগড় রুটে বাসের ভাড়া কমলো ১৩ টাকা ৩২ পয়সা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা-পঞ্চগড় রুটের বাসের ভাড়া কমবে ১৩ টাকা ৩২ পয়সা। আর ঢাকা থেকে সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জের পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা। মঙ্গলবার (২রা এপ্রিল) থেকে এটি কার্যকর শুরু হবে। এমনটাই জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এর আগে, সোমবার (১লা এপ্রিল) প্রতি কিলোমিটারে বাসভাড়া মাত্র ৩ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। ফলে ঢাকার জিরো পয়েন্ট থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৪৪ কিলোমিটার। সেই হিসাবে ঢাকা-পঞ্চগড় রুটের বাসের ভাড়া কমবে ১৩ টাকা ৩২ পয়সা এবং সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জের দূরত্ব ২৭ কিলোমিটার। এই পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা।

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)-এর দূরত্বের হিসাবে, ৪০৮ কিলোমিটার দূরত্বের ঠাকুরগাঁও রুটে ভাড়া কমবে ১২ টাকা ২৪ পয়সা; ৩৮৮ কিলোমিটার দূরত্বের কক্সবাজার রুটে ভাড়া কমবে ১১ টাকা ৬৪ পয়সা; ৩৮৩ কিলোমিটার দূরত্বের দিনাজপুর রুটে ভাড়া কমবে ১১ টাকা ৪৯ পয়সা; ৩৬১ কিলোমিটার দূরত্বের নীলফামারী রুটে ভাড়া কমবে ১০ টাকা ৮৩ পয়সা; ৩৫০ কিলোমিটার দূরত্বের কুড়িগ্রাম রুটে ভাড়া কমবে ১০ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা থেকে ৩০৯ কিলোমিটার দূরত্বের রংপুর রুটে ভাড়া কমবে ৯ টাকা ২৭ পয়সা; ২৯৫ কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম রুটে ভাড়া কমবে ৮ টাকা ৮৫ পয়সা; ২৭১ কিলোমিটার দূরত্বের খুলনা রুটে ভাড়া কমবে ৮ টাকা ১৩ পয়সা; ২৫৮ কিলোমিটার দূরত্বের রাজশাহী রুটে ভাড়া কমবে ৭ টাকা ৭৪ পয়সা; ২৪৯ কিলোমিটার দূরত্বের বরিশাল রুটে ভাড়া কমবে ৭ টাকা ৪৭ পয়সা; ২৪৩ কিলোমিটার দূরত্বের সিলেট রুটে ভাড়া কমবে ৭ টাকা ২৯ পয়সা এবং ১২১ কিলোমিটার দূরত্বের ময়মনসিংহ রুটে ভাড়া কমবে ৩ টাকা ৬৩ পয়সা।

বাসভাড়া কমানোর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৫ পয়সার জায়গায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা আগের মতো বহাল থাকবে।

আরো পড়ুন: ফিরতি ঈদ যাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৫ পয়সার জায়গায় ২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হলো।

ভাড়ার এই হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙিয়ে রাখতে হবে।

এদিকে বাসভাড়া মাত্র ৩ পয়সা কমানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও হিস্যা অনুযায়ী বাস ভাড়া কমানোর পরিবর্তে প্রতি কিলোমিটারে মাত্র ৩ পয়সা কমিয়ে দেশের যাত্রী সাধারণের সঙ্গে তামাশা করছে সরকার।

এসি/

ঢাকা-পঞ্চগড় বাস ভাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250