বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা না দিতে এনসিপিকে পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’

সোমবার (২০শে অক্টোবর) সাতক্ষীরার তালা ফুটবল মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

কুঁজো একটি বুড়োর গল্পের অবতারণা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘লাঠি ভর দিয়ে হাঁটা কুঁজো বুড়ো তার এভাবে হাঁটার কারণ সম্পর্কে এক যুবক ছেলের প্রশ্নের উত্তরে বলেন, আরে বাবা, আগে এ পর্যন্ত আসো।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘সংস্কার প্রশ্নে আমরা আন্তরিক বলেই ৬টি সংস্কার কমিশনে জামায়াতই লিখিত পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে।’

নতুন দল এনসিপিকে সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তাদের কেউ দাম দেয় না। তারা ভেবেছে, আমরা যদি জামায়াতের মতো বড় একটি দলের সমালোচনা করি, তাতে যদি দাম দেয়। কিন্তু আমরা আপনাদের অতটা আমলে নিই না।’

মিয়া গোলাম পরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250