বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল

নজিরবিহীন নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘অপমানিত বোধ’, মাউশির মহাপরিচালক চাইলেন অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। মঙ্গলবার (৭ই অক্টোবর) এ বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদনে অধ্যাপক আজাদ খান উল্লেখ করেছেন, তিনি চলতি বছরের ২০শে ফেব্রুয়ারি মহাপরিচালকের পদে যোগদান করেন এবং এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। তবে স্বাস্থ্যগত কারণে তার পক্ষে এ দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সে কারণে তিনি মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পত্রের সঙ্গে তিনি চিকিৎসাসংক্রান্ত চার কপি কাগজপত্রও সংযুক্ত করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে গত সোমবার (৬ই অক্টোবর) মাউশির ডিজি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বর্তমান ডিজি অধ্যাপক মুহাম্মদ আজাদ খান ‌‘অপমানিত’ বোধ করেছেন বলে জানিয়েছেন মাউশির একজন পরিচালক।

নাম প্রকাশ না করার শর্তে ওই পরিচালক বলেন, ডিজি খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়াটা মাউশির ইতিহাসে নজিরবিহীন। একজন ডিজি দায়িত্বে রয়েছেন, অথচ এর মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ডিজি খোঁজা হচ্ছে; এটা বর্তমান ডিজির জন্য অপমানজনক। সে জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ দপ্তর মাউশি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। সারাদেশে এ দপ্তরের অধীন ৯টি আঞ্চলিক কার্যালয় এবং এসব আঞ্চলিক কার্যালয়ের অধীন জেলা শিক্ষা অফিস রয়েছে। গত ২০শে ফেব্রুয়ারি এ দপ্তরের মহাপরিচালকের দায়িত্বে যোগ দেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250