সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর *** সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি *** পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির *** অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্ক সংকেত *** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’

নতুন রূপে নজর কাড়লেন তাহসানপত্নী রোজা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছরে পা রাখলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও তার সহধর্মিণী রোজা আহমেদ। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ভালোবাসা, আয়োজন আর শুভেচ্ছায় ভরে উঠেছে এই তারকা দম্পতির বিশেষ দিনটি।

বিবাহবার্ষিকী ঘিরে রোজা আহমেদের ব্যতিক্রমী আয়োজন ও নজরকাড়া লুক ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তাহসান-রোজা।

সম্প্রতি রোজা আহমেদ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যানিভার্সারির কয়েকটি ছবি শেয়ার করেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। বরাবরের মতোই রোজা তার ফ্যাশন সেন্স দিয়ে নজর কাড়লেও এবার যেন চমক আরও বেশি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রোজা। তার এই স্টাইলিশ লুক ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।     

এদিকে, অ্যানিভার্সারি উদযাপনের আয়োজনে ছিল দৃষ্টিনন্দন কেক। সাদা ক্রিমে মোড়ানো কেকটি সাজানো ছিল বিশাল লিলি ফুল ও মোমবাতিতে। কেকের পাশে রাখা ছিল একটি গোলাপের তোড়া। অনেক নেটিজেনের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ঠা জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। তাদের বিয়ের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই তারকা দম্পতি।                 

জে.এস/

রোজা আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250