বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সুখবর শুনিয়েছে বেলজিয়াম, ঢাকা থেকেই করা যাবে ভিসা আবেদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ বছরের সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন বন্ধ আছে। এ সময়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হত বাংলাদেশিদের। তবে সেই ঝামেলা এবার মিটতে যাচ্ছে, সুখবর শুনিয়েছে বেলজিয়াম।

দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে দিল্লি নয়, ঢাকাতেই ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ১৬ই নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে, বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ঢাকার বনানীর বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। বেলজিয়াম দূতাবাস ভিসা প্রত্যাশীদের আগে থেকে অ্যাপনমেন্ট নিয়ে নেওয়ার কথা বলেছে।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে অফিস। শেষ কয়েক মাসে বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হতো। এর আগে, ঢাকাস্থ সুইডেন দূতাবাস ভিসার কার্যক্রম করত।

জে.এস/

বেলজিয়াম দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250