বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ *** সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই *** হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ *** ক্যানসারের ওষুধ পাচারচেষ্টা, ঢাকায় চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ *** রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি *** উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত *** স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুদিন পর থানায় অভিযোগ *** সাংবাদিক কাজলের পৈতৃক বাড়ি দখলের চেষ্টা, ভাঙা প্রাচীর, কেটে নেওয়া হলো মায়ের লাগানো গাছ *** কেন আঁকা হয়েছিল, কাদের চাপে মুছে ফেলা হলো সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি *** নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

জেনে নিন কখন খুলছে ফেসবুক, টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ফেসবুক, টিকটকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল সরকার।  আজ বুধবার (৩১শে জুলাই) বিকেলের মধ্যেই দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে, সকালে মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে (অনলাইন প্লাটফর্মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন জনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গত ২৮শে জুলাই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে ৩১শে জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।

এস/ আই.কে.জে/

ফেসবুক পলক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250