বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ আয়াতুল্লাহ খামেনিপন্থীদের ইরানে আরো শক্তিশালী করবে—গণতন্ত্রকামী ইরানিদের মত *** মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশ *** গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর *** ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার *** ‘রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে’ *** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানে হামলার নিন্দা, নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই নিন্দা জানান।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপের সময় আল-সুদানি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আল-সুদানি জোর দিয়ে বলেন, ইরাক তার ভূমিকে ইরানের ওপর আক্রমণের লঞ্চ পয়েন্ট বা সূচনাস্থল হিসেবে ব্যবহার করার অনুমতি কোনো পক্ষকেই দেবে না।

তিনি সতর্ক করে বলেন, ‘ইরাককে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।’

জে.এস/

ইরাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250