বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ : পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে।  আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই ও গাছের যত্ন করি। একসঙ্গে কাজ করলে বন ও পরিবেশ ফিরিয়ে আনতে পারব। 

বুধবার (১৮ই সেপ্টেম্বর) রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক এবং স্টল মালিকদের প্রতিনিধি। 

বন অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বন উপদেষ্টা বলেন, বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন রক্ষায় কাজ করতে হবে। বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা হবে। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন জরুরি। গণসচেতনতা বৃদ্ধি করাও দরকার। বন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে। 

আরও পড়ুন: চাকরির বয়স বৃদ্ধি নিয়ে জনপ্রশাসনে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

অনুষ্ঠানে উপদেষ্টা বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় এবং স্টল মালিকবৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

এবারের জাতীয় বৃক্ষমেলায় ১২০টি স্টল ছিল। এতে ৩১,৮৫,৯৯৩টি চারা বিক্রি হয়, যার মূল্য ১৬,২৮,৫২,০১০ টাকা। শোভাবর্ধনকারী চারা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এছাড়া বনজ, ফলদ, ঔষধি ও বিলুপ্তপ্রায় প্রজাতির চারা উল্লেখযোগ্য হারে বিক্রি হয়। 

এরপূর্বে, সকালে পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) পরিদর্শন করেন। তিনি এসময় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে বনসম্পদ সংরক্ষণে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এসি/কেবি

গাছ লাগানো উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250